সোমবার, অক্টোবর ৫, ২০২৬

মহেশখালী থেকে অস্ত্র পাচারকালে পুলিশ অভিযান, ২টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার-১, সিএনজি জব্দ!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৭-১৬ ০০:৩৪:৫০

মহেশখালী কক্সবাজার ১৫ জুলাই ২০২৫ 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে এস আই লিংকন সঙ্গী ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম ১৫ জুলাই গভীর রাতে মহেশখালী উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনা করেন। 
এই সময় ১টি সিএনজি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্রসহ হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়ার মনছুর আলমের পুত্র মোঃ আরিফ(২৭)কে গ্রেপ্তার এবং সিএনজি জব্দ করতে সক্ষম হয়েছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায় - ১৫ জুলাই মঙ্গলবার গভীর রাতে  মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আঁধার ঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে এস আই লিংকন সঙ্গী ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করেন। 
অভিযান পরিচালনা কালে কালারমারছড়া ইউপির ০৯নং ওয়ার্ডের আঁধারঘোনা উত্তর বাজার রিদুয়ান কুলিং কর্নারের সামনে রাস্তার উপর একটি সিএনজিতে ০২ (দুই) টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র একনলা বন্দুক (এলজি) সহ
হোয়ানক ইউনিয়নের দক্ষিণ ছনখোলা পাড়ার মনছুর আলমের পুত্র মোঃ আরিফ(২৭)কে গ্রেপ্তার এবং একটি সবুজ রংয়ের সিএনজি।যার রেজিঃ নং- কক্সবাজার-থ-১১-২৬৬৪ জব্দ  করা হয়। 
পরবর্তীতে ঘটনাস্থলে রাত্রিকালীন মোবাইল নাইট ডিউটি টিমে অফিসার সঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করিয়া উপস্থিত সাক্ষী গনের স্বাক্ষর গ্রহণ করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য। 
মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।


এ জাতীয় আরো খবর