কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবদল নেতা আবু ছালেক রাজন কে ভুয়া ও ভিত্তিহীন তথ্যের অভিযোগে পুলিশ হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে চরহাজারী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল।
শনিবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার শান্তির হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদ গাঁ মাঠে চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শেখ ফরিদ দুলালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাখাওয়াত শাহীন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,
বসুরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এমরান হোসেন সাগর,চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুমন,
চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবদল নেতা আবু ছালেক রাজন,সাবেক ছাত্রদলের নেতা হৃদয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম মাসুম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আহছানুল হক জাবেদ,আবুল কাশেম,সদস্য মেহেদী হাসান প্রমূখ।