শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • স্মৃতি বিজ্ঞপ্তি
  • ২০২৫-০৬-০৭ ১৫:২০:২৬

পাইকারি হাটে পথ, দিন, সময় উঠে গেছে শর্তহীন। 

চেনাপথ। শৈশবের, কৈশোরের, যৌবনের, এখনের
বেভুল করে না কোন অন্ধকার;  ভুলিনি সহজপাঠ।

ঠিক কতো কদম ফেললে পৌঁছে যাই গন্তব্যে 
গুনে দেখা হয় নি কোনদিন। 
তবে চোখ বন্ধ করে দিন কিবা রাতে
আলো অন্ধকারে, ঝড় বৃষ্টিতে---
আশ্বিনে শাপোটেও মসৃণ চলে গ্যাছি প্রতিদিন। 

কতবার আসা যাওয়া, তবুও যদি বলো,
কতো কদম, কোন্ অক্ষাংশে কতো দ্রাঘিমা?
তৃণাচ্ছন্ন পূর্বপশ্চিমে, উত্তর দক্ষিণে  কতোটা পিচ?
জিজ্ঞেসেলে বলতে পারব না---ফেলে গ্যাছি শৈশবের কতো কাল, 
কৈশোরের কতটা, কতোটাই-বা যৌবন চলে গেলো বয়োঃবৃদ্ধে ?

জ্ঞানত পঁয়তাল্লিশ বছরের বেশি আসা যাওয়া এ পথে
প্রতিদিন বহুবার যাই আসি,  চিন্তা করে দেখিনি ; 
হারিয়েছি এতোগুলো বৎসর,  কেউ দেখল না, 
কেউ জানল না; বাজারে বয়স বুড়ো হয়ে গেলো!

খরচ হয়ে গেলো দিনগুলি; শুধু খতিয়ানে ঝুলে আছে হিসেবের পাতাগুলো!


এ জাতীয় আরো খবর