পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই স্লোগান বাস্তবায়নে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটি। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টানা তৃতীয় দিনেও চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভা করে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা করেছে সেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা।
নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার (৬ জুন) বিকেল ৪ টায় ব্যস্ততম এলাকা হাতেম আলী কলেজ চৌমাথায় চালক যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও মাইকিং করে দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে আইন মেনে চলার অনুরোধ করেন এই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বরিশালসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতি, লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধসহ সকল ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী মামুন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সার্জেন মো: আশ্রাফ উদ্দিন ভূইয়া, এএসআই মো: শামীম হোসেন, কনস্টেবল মো: ইব্রাহীম, মো: বশির উদ্দিন, নিসচার কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো: শহিদুল ইসলামসহ অন্যান্যরা।