শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

বসুরহাটে মেডিসিন মার্কেট,হ্যাভেন ট্রাভেলস ও আল মদিনা কোল্ড কর্ণারের উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৬-০৪ ১০:৫৬:৫০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মেডিসিন মার্কেট,হ্যাভেন ট্রাভেলস ও আল মদিনা কোল্ড কর্ণারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বসুরহাট বাজারের নুর ম্যানশনে মেডিসিন মার্কেট,হ্যাভেন ট্রাভেলস ও আল মদিনা কোল্ড কর্ণারের প্রতিষ্ঠাতা মো : নুর উল্লা সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা রেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এবং মানবিক পুলিশ নামে সুপরিচিত শওকত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার,কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা ফয়েজ উল্যা,বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটন,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুন্ধরা আদ দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ,বাজারের ব্যবসায়িবৃন্দ,মেডিসিন মার্কেট এন্ড হ্যাভেন ট্রাভেলসের কর্মকর্তাবৃন্দ,স্থানীয় সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা ফয়েজ উল্যা।


এ জাতীয় আরো খবর