আছে সুখে চিরসুখী প্রফুল্লমুখী, রাজনদ্বন্দ্বে কী ভালো থাকা যায়,
থাকতে পারে প্রফুল্লচিত্তে প্রফুল্লমুখী?
নাকি বিনোদিত বিবেচিত হওয়ায় তাকে থাকতেই হয় প্রফুল্লমুখী!?
জিজ্ঞাসা যখন আহত করে তাকে আশ্চর্য হতেই হয়;
নতুবা নগরে ছায়ানটের আবির্ভাব হয়,
প্রফুল্লময়ীর প্রফুল্লমুখী না হওয়ার তৃতীয় কোন অর্থ বা মুক্তি নেই!
কেননা প্রফুল্লমুখগুলোতে মলীন নীরদ জমা হলে যখন
তখন কালবোশেখী ঝড়ের আগাম বার্তা দেবে, তারচেয়ে শতকষ্টে,
শতযন্ত্রণার শংসায় প্রফুল্লমুখীদের প্রফুল্লমুখী হতে হয়!
পরিত্রাণের উপায় বাতলান, বাবু বিবেকানন্দ?
উপায় কই, মৌচাকে মাছিদের ভজঘট লেগেই আছে;
রজতাসন যে কদমকান্তি ভোগের এজাহার নিয়েছে!
তাতে কী করে থাকে ভালো প্রফুল্লমুখী?
কী করে সকলকে নিয়ে প্রফুল্লমুখী হওয়া যায়!
উত্তর জানা নেই কারো, কারণ প্রায় সকলেই চায়;
প্রফুল্লমুখী, তাদের মুখে প্রফুল্লমুখী হয়েই থাক..!