বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

গো লা ম ক বি র

  • আহা রে সাধের ইলিশ
  • ২০২৬-০৯-২২ ২১:৪৭:৪৫

আহা রে সাধের ইলিশ! 
 এখন শুধু বাজারেই দেখি, 
 পাতে পড়ে না এক টুকরোও!

 বাজারে দেখে দেখে শুধু সূদুর অতীতের  
 কোনো একদিনের স্মৃতি হাতড়িয়ে 
 বৃথা তৃপ্তির বায়বীয় ঢেকুর তুলি! 
 কখনো কখনো ইলিশের গন্ধ নিতে 
 চাপিলা মাছ কিনে বাড়ি ফিরি! 

 আহা রে সাধের ইলিশ! 
 তোমাকে এখন আর জাতীয় মাছ 
 বলার কোনো কারণই দেখি না, 
 সবাই কিনতে পারি না বলে! 

তারচেয়ে এখন পাঙাশ মাছকেই 
জাতীয় মাছের স্থলাভিষিক্ত করাকে
 যথোপযুক্ত হবে বলে দৃঢ়ভাবে সমর্থন করি!


এ জাতীয় আরো খবর