চাঁদ দেখে উষ্ণ কফি
হয়েছে কখনো জল?
বাইরে ভীষণ শান্ত
ভিতরে বুঝেছ কোলাহল?
শান্ত বাতাসে স্মৃতির পাল
দিয়েছো কখনো উড়িয়ে,
ভিতর ভিতর অনুভূতি সব
দিয়েছো কখনো পুড়িয়ে?
আনমনে কখনো উঠেছ বলে
ভীষণ ভালোবাসি?
বোঝার আগে ঠোঁটের কোণে
কখনো থেমেছে হাসি?
দমকা হাওয়ায় ঘোর কেটেছে
কখনো হঠাৎ করে?
চাঁদ হারিয়ে সূর্য ওঠা
দেখেছো কখনো ভরে?