শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৫-১১ ১৫:৪০:২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে ১০ বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে বিজিবি।  বিজিবি জানায়,গত শনিবার (১০মে) ভোররাত সাড়ে ৪টার দিকে বকচর সীমান্ত ফাঁড়ির টহলদল ওই ১০ জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বিকাল সাড়ে চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দিয়ে সোপর্দ করে। পুলিশ জানায়,গত শনিবার সন্ধ্যাতেই ওই ১০ জনকে আদালতে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মনির-উজ-জামান বলেন,সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে সীমান্তে পুশইন, পুশব্যাকের মতন ঘটনা বেড়েছে। ফলে সীমান্তে নিরাপত্তা  এবং নজরদারি বাড়িয়েছে বিজিবি।  এছাড়া বিবিজি’র নিকট সংবাদ ছিল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারে। এ প্রেক্ষিতে বাড়তি সতর্কতার কারণে ওই ১০ জনকে  সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালেই আটক করা  সম্ভব হয়। এদের ৯ জন নাটোর এবং একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিগত ৩/৪ মাস পূর্বে তাঁরা তিস্তা,ময়মনসিংহ,জামালপুর, চট্রগ্রামসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। তাঁরা মূলত: কলকাতাকে কেন্দ্র করে কাজের সন্ধানে ভারত যায় বলে জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মার চর দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে গ্রেপ্তার ১০ জনের মধ্যে নাটোরের সিংড়া বাড়ি ৯ জনই বেদে সম্প্রদায়ের। তাঁদের বিরুদ্ধে  বিজিবি’র দায়ের করা পাসপোর্ট অধ্যাদেশের মামলায় পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট খলিফাপাড়া চুনাখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহম্মদ উল্লাহ(৪২), নাটোরের  পার সিংড়া  এলাকার মৃত বরকান শেখের ছেলে আশরাফুল শেখ(৬০), একই এলাকার নূও হোসেনের ছেলে মো; রিঢাজ(২৭), হান্নান শেখের ছেলে রংবাজ সরকার(২৭), সিদ্দিক শেখের ছেলে বাহাদুর শেখ(৪৬), ওয়াসিম শেখের ছেলে নাদিম শেখ(২৩),বাবুল শেখের ছেলে রাজিম শেখ(২২), আদেশ আলীর ছেলে আরবাজ সরদার(২২), দশনুর সর্দারের ছেলে রবিউল  সর্দার(২১) এবং সিংড়া তেমগ গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে সবজিল সর্দার(৫২)। 


এ জাতীয় আরো খবর