মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অ র বি ন্দ মা জী

  • মায়ের ডাক
  • ২০২৩-০৮-১১ ১০:৩৫:৫৪

আমার মা ভীষণ রকমের ভালো
ভালোবাসি আমি তাকে, 
আমার মা আমাকে খোকনসোনা
বলেই সবসময় ডাকে। 

মাকে আমি চোখে চোখেই রাখি
থাকি না মাকে ছাড়া, 
মা আমার কোথাও গেলে পরেই
তার জন্য থাকে তাড়া।
 
মা আমার চোখের আড়াল হলে 
কষ্ট হয় আমার ভীষণ, 
মায়ের তরে প্রানটা ছটফট করে
বাইরে যায় সে যখন। 

আমার মাকে কাছছাড়া করি না
আগলে রাখি তাকে, 
তাইতো সদাসর্বদাই মা আমাকে 
খোকনসোনা বলে ডাকে।


এ জাতীয় আরো খবর