ধরায় তুমি এলে এই দিনে ছড়িয়ে তোমার কিরণ,
শয়নে স্বপনে মননে গহনে করি তোমায় স্মরণ।
কি জাদুতে রেখেছো বেঁধে ভাবের মোহজালে,
নোবেল জয়ে বাংলাকে তুলেছো বিশ্বতরীর পালে।
অন্তর মম বিকশিত করো তোমার এ দুর্বার বানী
চেতনা প্রসারে করে উজ্জীবিত
সব দীনতা হানী।
শত শোকেও ঋজু মনোবলে প্রেরণা যোগও মনে,
গানে কবিতায় আশীষ মাগি নিবেদিনু তব চরণে।