রবিবার, মার্চ ৮, ২০২৬

গাজী মানব কল্যান ফাউন্ডেশন-এর অভিষেক ও গুণীজন সংবর্ধনা

  • ইলোরা সোমা
  • ২০২৫-০৫-০২ ১৫:৫৫:২০

 ১ মে বৃহস্পতিবার বিকেল ৪:০০ টায় "গাজী মানব কল্যান ফাউন্ডেশন' এর উদ্যোগ ও আয়োজনে  অভিষেক এবং গুণীজন সংবর্ধনা আড়ম্বর অনুষ্ঠান  মেট্টো লাউঞ্জে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ইলোরা সোমা, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কবি বহুভাষাবিদ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি জনাব প্রাকৃতজন শামীম রুমি টিটন,  উদ্বোধক হিসাবে ছিলেন প্রাবন্ধিক সাংবাদিক, শিক্ষাবিদ ও আইনজীবি জনাব ড. মোহাম্মদ আবু তাহের। প্রধান আলোচক ছিলেন জাগ্রত মহানায়ক জনাব শিহাব রিফাত আলম।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব অধ্যক্ষ  মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক, বিশিষ্ট কবি, লেখক, সভাপতি,  ধানসিঁড়ি বাংলাদেশ, কবি ও পুথি সম্রাজ্ঞী বাংলাদেশ ব্যাংক এর  অতিরিক্ত পরিচালক আগাম হাসিনা মমতাজ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্রোহী দ্যা নজরুল সেন্টার এর চেয়ারম্যান আলোচক জনাব মোহাম্মদ আতা উল্ল্যাহ খান আতা।
এছাড়াও অতিথী হিসাবে ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন খান,  বাংলাদেশ শ্রমজীবি ও কর্মজীবি পেশাজীবি ঐক্যজোট এর আহবায়ক আলহাজ্ব  এম এ ইউসুফ, প্রিয়জন সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোসলেহ উদ্দিন, স্বপ্নকথা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অগ্নি কন্যা রোখসানা সুখী  সহ  দেশবরেণ্য কবি, সাহিত্যিক, ছড়াকার, উপন্যাসিক, আবৃত্তিকার,গবেষক, বিশিষ্ট  আইনজীবী ও আরো বহু জ্ঞানী-গুণীজন।


এ জাতীয় আরো খবর