বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৯ ২৩:০২:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা  আব্দুল কুদ্দুস(৮০)  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের মৃত আরফ আলীর ছেলে। বুধবার(২৯ এপ্রিল) সকাল ৬টায় নিজ বাসভবনে বাধ্যক্যজনিত কারণে তিনি  মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টায় বাহাদুরগঞ্জ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর  গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মরহুমের দাফন অনুষ্ঠানে অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী  অফিসার সানউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াজদানী আল রাজী, ইয়াসিন আলী শাহ, আশরাফুল হক চুনু,বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, গিয়াস উদ্দিন, সলেমান আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।  


এ জাতীয় আরো খবর