চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বিশ^ স্বাস্থ্য সংস্থার (হু) প্রত্যক্ষ সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে ‘আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং শীর্ষক’ সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) শহরের একটি হোটেলে টেলিসাইক্রিয়াট্রি রিসার্স এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লি. নামে একটি বেসরকারি সংগঠন দিনব্যাপী প্রশিক্ষণটি আয়োজন করে।
প্রশিক্ষণে বাংলাদেশের প্রেক্ষপটে আত্মহত্যার ঘটনাসমূহের বিভিন্ন কারণ,প্রবণতা, বিভিন্ন পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আত্মহত্যা প্রতিরোধে এর রিপোর্টিং এর ক্ষেত্রে সাংবাদিকদের যে যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন তা নিয়্ওে আলোচনা হয়।
প্রশিক্ষকরা রিপোর্টিং এর ক্ষেত্রে হু প্রণীত গাইডলাইন অনুসরন করার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বান জানান। তাঁরা বলেন,বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা একটি মানসিক রোগ। যা বহুলাংশে প্রতিরোধযোগ্য। সাংবাদিকরাও এ সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশ করে এর প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁরা বলেন,আত্মহত্যাকে নিরুৎসাহিত করতে হবে। এ জন্য এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সবথেকে জরুরী বলেও জানান অংশগ্রণহণকারী প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা। এ ব্যাপরে হু এর কার্যক্রমও সাংবাদিকদেও অবহিত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ জন জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী তাঁদের অভিজ্ঞতা,ভাবনা, বাস্তবতা ও সুপািরশ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন সির্ভিল সার্জন ডা. এ,কে,এম শাহাব উদ্দীন। অথিথি ছিলেন করেন হু এর প্রোগাম অফিসার এ.এস.এম আশরাফুজ্জামান শাহীন। মুল প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষণ প্রদান টেলিসাইক্রিয়াট্রি রিসার্স এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের এমডি ড.তানজীর রশিদ সরন। প্রশিক্ষণ সমন্বয় করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রেগ্রাম ম্যানেজার ও ট্রেনিং কোÑঅর্ডিনেটরব ডা. কাজী শাম্মীন আজমেরী। উপস্থিত ছিলেন সাইকোলজিষ্ট ও ট্রেনিং অফিসার আবিদা সুলতানা।