শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষে বসবে লোকজ মেলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৭ ০৮:৪৭:৫০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে বসবে লোকজ মেলা। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পহেলা বৈশাখে এই মেলা সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকবে। এর আগে সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দিনটি শুরু করা হবে। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী যার যার ঐতিহ্যবাহী সাজে বাদ্য-বাজনা নিয়ে বর্নিল শোভাযাত্রায় অংশ নিবেন। সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকেই শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। সারাদিন থাকবে ঐতিহ্যবাহী দেশি খাবারের আয়োজন। থাকবে আল্পনা আয়োজন। জনপ্রিয় ও বিখ্যাত লোকজ ‘গম্ভীরা’ গানের আসর বসবে। ‘আলকাপ’ গানের পরিবেশনা থাকবে সাংস্কৃতিক পরিবেশনায়। নেচে-গেয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হবে।
সোমবার (৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গীর সভাপেিত্ব অনুষ্ঠিত দিবসটি উদযাপনের প্রস্তুতি সভায় বিভিন্ন সাংস্কৃতিক-সমাজিক সংগঠনের প্রতনিধিরা তাঁদের আয়োজন ও প্রস্তাবনা তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, আমদের সাংস্কৃতিক শেকড় এই নববর্র্ষ। খেলাধুলো সহ  সব কিছুতেই লোকজ  ও গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে গুরুত্ব দেয়া হবে।  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য দিনটি আনন্দময়  ও উৎসবমুখর করতে  সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর