বুকের ভেতর যে আগুন, জ্বলছে দাউদাউ করে
নিজেকে অবাঞ্ছিত অপ্রয়োজনীয় মনে হয় সর্বক্ষণে,
যে ব্যাথার সাগর বয়ে চলেছি এই ছোট্ট জীবনে
যে অবহেলার ঢেউ দুলে দুলে উঁচুতে উঠে অহনিশ।।
চোখের মাঝে যে ছবি , মরণের সীমানায় দাঁড়িয়ে,
আজও জ্বলছি পুরছি অঙ্গার হয়ে হে প্রভু,তুমি জানো সবই
ভাগ্যের কাছে হার মেনে, যখনি থমকে দাঁড়াই
তখনি তোমার ছবি ভেসে উঠে দূর বহু দূর থেকে কাছে।।
আবেগে আবেশে জড়িয়ে , তখনো স্বপ্নের মতো
ভাবি বুঝি পেয়েছি, বড়ো প্রাপ্তি ভেবে কাছে টেনেছি,
বাস্তব নয় স্বপ্নের মতো, কেমন যেন ঘোরের মধ্যে
তোমাকে পাই চেতনে, অবচেতনে, আচ্ছন্ন হয়ে।।