রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মা হা বু বা লা কি

  • গাণিতিক সূত্র
  • ২০২৫-০৪-২৮ ১৫:১৫:৫০

বেয়াড়া পাড়ায় জন্মেছিল একটি অঙ্কগাছ!
কিছুদিন শ্যাওলা পুকুরে ভেসেছিল ঐকিক নিয়মে,
হঠাৎ ক্রোধের ঢেউয়ে নাম  উঠেছে ছেদবিন্দু;
যত্রতত্র তাই ভূজাক্ষরে লেখা হয়েছে তার নামটি।
ইদানীং সমকালীন রোজনামচায় দুই একজন
ত্রিভুজের ভূমিকায় আত্মজীবনী পাঠে ভীষণ মগ্ন।
সাধুরা ভাবছে, এইবার ছুটে যাবে  আমাজন জঙলে;
কিন্তু হিসেব মতো অনুপাতের যোগফল কিন্তু বিচ্ছেদ। 
মনের সীমানায় অতলান্তিক বিগ্রহ তৈরী হলেও 
ক্ষমতার সীমানায় রচিত সেতু দেখে 
নদীর বুকে নৌকায় ভেসে ভাষা আয়ত্ব করেছে ।।
তবে অবাক করা বিস্ময় হলো ---
অভিযোগ থেকে উৎপাদিত প্রশ্নের উত্তরে হাসে অংকটি
বাক ফিরে দেখে বিভিন্ন ক্যাকটাসে
  ঘিরে ফেলেছে অঙ্কের খেত্রফলটি;
হ্যাঁ এটা ঠিক, অসময়ের অসভ্য রৌদ্রে 
কিছুটা সংকুচিত ভেদাঙ্কিত রেখাটি,
তবে নষ্ট হবার আগেই পকেটে গচ্ছিত রাখা হয়েছে
 গাণিতিক সূত্রটি।
 


এ জাতীয় আরো খবর