জানো কি পথিক
পথের সীমানা কতদূর?
এই যে এখানে দাঁড়িয়ে আছ ঠায়
দেখেছো ভেবে কতটা পথ এসেছ হেঁটে পায়ে পায়ে!
ভেবেছো কি কখনও হামাগুড়ি শৈশব
হারিয়েছ কোথায়!!
শিশির ভেজা কৈশোর
পারো কি পিছু হেঁটে ছুঁয়ে দিতে একবার?
পথিক তুমি কি জানো
সম্মুখে পথ কতটা নিরাপদ
কিংবা কন্টক-জঞ্জালময়।
জানোনা কিছুই অজানাই সব
তবুও মনের গহীনে দুরন্ত তোলপাড়
সীমাহীন সীমান্ত হতে হবে পার।
জীবনের এই পথ নিত্য পারাপার
পথেই জীবন ভয় কী হারাবার!