বুধবার, জুন ২৪, ২০২৬

নতুন প্রজন্মের ঘুম-সঙ্কট: রাতজাগা রুটিনে হারিয়ে যাচ্ছে সকাল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২২ ১৮:৩৪:১৮
ছবি সংগৃহিত

ঢাকা, ২২ এপ্রিল:
সকালের রোদে শিশিরভেজা ঘাসে হাঁটার অভ্যাসটা কি কেবল বইয়ের পাতায়? নতুন প্রজন্মের দৈনন্দিন রুটিন বলছে-“সকাল মানেই ঘুম”। সারাদিনের কাজ, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং, স্ট্রিমিং সিরিজ আর অনলাইন গেম-সব মিলিয়ে জীবন রূপ নিচ্ছে এক রাতজাগা সংস্কৃতিতে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরণের রুটিনে মানসিক চাপ, অবসাদ এবং ঘুমজনিত রোগ বেড়েই চলেছে।
ঢাকার মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা রহমান জানান,
“প্রতিদিন রাত ২টার পর ঘুমানো এবং দুপুর ১২টার আগে না ওঠা, এখন অনেক তরুণ-তরুণীর রুটিনে পরিণত হয়েছে। এতে স্নায়বিক ভারসাম্য নষ্ট হচ্ছে।”
সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর উপর পরিচালিত জরিপে দেখা গেছে,

৭৪% শিক্ষার্থী রাত ১টার পর ঘুমায়
৬২% নিয়মিতভাবে সকালের নাশতা মিস করে
৫৫% সকালকে “অপ্রয়োজনীয় সময়” মনে করে
শুধু স্বাস্থ্য নয়, সময়ের সদ্ব্যবহার ও সৃজনশীলতাও মার খাচ্ছে বলে জানান জীবনধারা বিশ্লেষকরা।

তবে আশার কথা, নতুন একটি "মর্নিং মুভমেন্ট" শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়-হ্যাশট্যাগ #BackToMorning এখন তরুণদের মধ্যেই ঘুম থেকে ওঠার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে অনেকে নিজেদের জীবনযাত্রা বদলের চেষ্টা করছেন।
লাইফস্টাইল কোচদের পরামর্শ, “দিনের শুরুটা ঠিক থাকলে বাকিটাও স্বস্তিতে কাটে।”
তাদের মতে, ঘুম-সচেতনতা নিয়ে স্কুল-কলেজ স্তরে কর্মসূচি নেয়া জরুরি।


এ জাতীয় আরো খবর