রবিবার, আগস্ট ১৬, ২০২৬

ঝিনাইদহে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৯ ০৭:২১:৪৯
আজ বুধবার (৯ই আগস্ট) ঝিনাইদহে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, যাত্রী সেজে দুর্বৃত্তরা ২০১৩ সালের ২৮শে জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের আলমসাধু চালক আজাদ হোসেনকে গলা কেটে হত্যা করে। পরে আলমসাধু নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার ৮ দিন পরে ৫ই জুলাই তার অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ই জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন উদ্দিন, তাহিদুর রহমান ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আসামিদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছে।

এ জাতীয় আরো খবর