শনিবার, অক্টোবর ৩, ২০২৬

তেজগাঁওয়ে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে শ্রমিকদের সড়ক অবরোধ,বরখাস্ত অভিযুক্ত কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৪-২২ ১৮:২৪:৩৮
ছবি সংগৃহিত

রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করেছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এ অবরোধে তেজগাঁও ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, চরম দুর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, গত রোববার এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান বাবু মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভাগীয় প্রধানকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার শ্রমিকরা প্রতিবাদে নামেন। আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করেছে বলে জানান এক কর্মকর্তা।
তিনি বলেন, "শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"
সাধারণ মানুষের দাবি, এমন সংবেদনশীল বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিয়ে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

 


এ জাতীয় আরো খবর