রবিবার, আগস্ট ১৬, ২০২৬

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৭ ১৩:৩৬:০৭

আজ (সোমবার, ৭ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁিড়য়েছে ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন। 
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১১৯ জন এবং অন্যান্য স্থানে এক হাজার ৬৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে, গতকাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২ হাজার ৭৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ জাতীয় আরো খবর