বুধবার, জুন ২৪, ২০২৬

কথাহীনতাৱ ঘেৱাটোপ

  • জসিম মল্লিক
  • ২০২৫-০৪-০৯ ১৩:৩১:২৪

গত কয়েক বছর থেকে ঢাকা আসলে একলা থাকি। একলা থাকার আনন্দ যেমন আছে কষ্টও আছে। এবার নানা কারনে সেই কষ্টটা বেশি। শৈশবকাল থেকেই  আমি নিঃসঙ্গ। একলা বাঁচায় অভ্যস্ত আমি। দলছুট এক বালক উদভ্ৰান্তেৱ মতো ছুটে চলত। একটু ভুতুরে টাইপ। এই যে চারিদিকে এতো মানুষ তা সত্ত্বেও আমার একাকীত্ব কিছুতেই ঘোচে না। অনেক কথাৱ ভীড়েও আমি আনমনা হয়ে যাই। অনেকের মধ্যে থেকেও আমি হারিয়ে যাই। সবাই কথা বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। কোথায় যেনো মন চলে গেছে। ওয়ান টু ওয়ান কথা বলার সময়ও আমাৱ এমন হয়। আমি গভীর মনোযোগ দিয়ে তার ঠোঁটেৱ দিকে তাকিয়ে ছিলাম ঠিকই কিন্তু সে কি বলেছে শুনিনি। কথা বলাৱ ভয়ে আমি কারো সাথে একলা হতে দ্বিধাগ্রস্থ থাকি। আপনজনেৱ সাথেও। অনেক লম্বা কনভারসেশন হলে খেই হাৱিয়ে ফেলি। অথচ কথাই সব। কথা ছাড়া মনেৱ ভাব বোঝানো যায়না। ফোনালাপেও আমার এমন হয়। হঠাৎ কেউ ফোন করলে দু’একটা কথার পরই কথার ভান্ডার ফুরিয়ে যায়। আমি কী কথা বলব! অনেক দরকারি কথাও বলা হয় না আমার। মনের কথা মনেই থাকে। কথাহীনতাৱ ঘেৱাটোপে বন্দী এই জীবন।


এ জাতীয় আরো খবর