বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

জা হা ঙ্গী র বা বু

  • মানবতার ছিন্ন নক্ষত্রপুঞ্জ
  • ২০২৫-০৪-০৮ ১৯:০৬:২৯

জ্বলন্ত দাহের দহন—
মানুষ ছিন্ন খণ্ডে খন্ডে ছড়িয়ে,
কাগজের মতো উড়ছে আকাশে
বোমা,মিসাইল,ড্রোন নামের মরনাস্ত্রে আঘাতে!

ধূসর আকাশের আঁচড়ে আঁকা অবিন্যস্ত ছবি,
এই কি ছিল আমাদের প্রতিজ্ঞার পৃথিবী?
ধূসর আকাশের আঁচড়ে আঁকা অবিন্যস্ত ছবি,  
এই কি ছিল আমাদের প্রতিজ্ঞার পৃথিবী?  
ভগ্ন বেলায় আজও প্রশ্নবিদ্ধ সময়,  
কেন থামে না ধ্বংসের এই অমোঘ প্রবাহ?  

শব্দহীন ক্রন্দন,
কারণ চিৎকার আজ নির্বাসিত।
ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ইতিহাস
শুধু একতাল "সংলাপের ছায়া।"

হঠাৎ বিলাপ,হঠাৎ আর্তনাদ, হঠাৎ নিস্তব্ধতা 
অন্য দিকে নীরবতা,পর্যবেক্ষণ! 
যাদের নেই কোন ক্ষমতা,তারা করছে নিষ্ফল মিছিল!
কারো অপেক্ষা কালো পতাকার দলের আগমনের!

কেউ প্রার্থনায় বুক ভাষায় কাব্য
কেউ কাঁদে তেলাওয়াতে!
শিশু খুঁজে পায়না অভিভাবক 
হাড়,গোড়,বস্ত্রাংশ,বিবস্ত্র ক্ষুদার জ্বালা!
রাফা,গাজা,ফিলস্তিন এর পর তুমি-আমি-আমরা!

কে শিখায় মানবতা,কে দেয় বিবেকের দোহাই
কে খোঁজে জঙ্গী,তৌহিদী,জিহাদী ইত্যাদী!
গনতন্ত্র, স্বাধীনতা কতো ভাব,কতো জ্ঞান বিতরন
অসভ্য বর্বর জাতি আগ্রাসী,
স্বাধীনতা হরণকারী শেখায় মানবতার বুলি!  
বারুদের আকাশেবমানবতার ছিন্ন নক্ষত্রপুঞ্জ!

হারিয়ে গেলো একটি জীবন্ত শহর,
গোটা দুনিয়ার চোখের সামনে নিঃশেষ।
পৃথিবীর মানচিত্রে নতুন নিঃসঙ্গ শূন্যতা—
যেখানে ছিলো স্বপ্ন, ভালোবাসা, মানুষ।

হায়, আমরা কি মানুষ?  
নাকি কালের ব্যবচ্ছেদে নিছক অভিশাপ?  
খোঁজ হারিয়েছি কবে যে মানবতা,  
আজ শুধু প্রতিধ্বনিত নিষ্ঠুর বাস্তবতা।  

বন্ধু আইডি -২৫৮


এ জাতীয় আরো খবর