রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মহিলা মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান করল 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৫-০৪-০৬ ২১:৪৮:৩৪

যশোরের চৌগাছায় 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসায় কোরআনের পাখিদের মাঝে নতুন কোরআন শরীফ প্রদান করা হয়েছে। মাদ্রাসা থেকে তাদের জন্য নতুন কোরআন শরীফ চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন করলে তাৎক্ষণিকভাবে সংগঠনের পক্ষ থেকে আজ (৬ এপ্রিল) রবিবার সকালে এই কোরআন শরীফ প্রদান করা হয়।
"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।


এ জাতীয় আরো খবর