রবিবার, জুলাই ২৬, ২০২৬

টু ম্পা পা ল

  • রাত জেগো না
  • ২০২৫-০৪-০৩ ১২:২৯:৩৩

রাত জেগো না বুঝলে?
অনিদ্রা শরীরের পক্ষে ক্ষতিকারক।
 রাত জেগে এলোমেলো গল্প না করে,
 বরং দুজন দুজনকে মনের অন্তরে বসিয়ে রেখে নিদ্রা যাই। 
মনের মানুষটা পাহারায় থাকুক রাতভর। 
তা তো মন্দ নয় আরো আনন্দের। 

আমি রাত জাগতে বারণ করছি কেন? 
না, আমি ডাক্তার নই,
আমি তোমার মনের পরিচারিকা,
তোমার মনের পরিচর্যা করে সুগন্ধি ফুল ফোটাতে চাই  
যার সুবাসে মেতে রব আজীবন।
 


এ জাতীয় আরো খবর