ধানখেতে ঘুরপাক খাচ্ছিলো যেসব জোছনাশরীর, খুজতে খুজতে তারা আমাকে খুজে পায়! তারা আমার শরীর নিয়ে খেলে, আমার মন নিয়ে খেলে। আমার হাতে সেই বাইশের আমাকে তুলে দিয়ে তারা ধানখেত মাড়িয়ে মিশে যায় জোছনার আড়ালে !
ভাবতে বেশ লাগে, তোমার শরীরে মরাকটালের জোয়ার এখনো আছড়ে পড়ে! আর আমি জোছনাস্নানের লোভে বিনিদ্র জেগে থাকি ভররাত!
প্রতিটি রাত কিন্তু চাঁদের নয়! রাত বড় মায়াবী মাতাল! রাত জমলে আমি আমাকে নিয়ে বসি, তোমার হাত ধরে হাঁটি, অন্ধকার গভীর গভীরতর হলে কখনো কখনো দু:খবই খুলে পড়ি! আমার প্রেমিক পুরুষ যেখানে আমি থাকি- সেও সেখানে নতমুখে বসে থাকে জোছনায় অথবা অন্ধকারে!
যে সব জোছনাশরীর এখনো আমাকে খোজে, তুমি তাদের শত্রু ভেবোনা!