বর্তমান সময়ের আলোচিত ব্যস্ততম অভিনেত্রিদের অনেক আগেই মিডিয়াতে এসেছেন তানজিকা। কিন্তু কেমন যেন সেভাবে জ্বলে উঠতে পারেননি। আবার খুব বেশি নাটকে কাজও করেন না। পরিচালকরাও ঘুরেফিরে কয়েকটা নামের মধ্যে বুঁদ হয়ে থাকেন।
২০০৪ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতায় সেকেন্ড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিলেন তানজিকা।
ক্যারিয়ারের শুরুটা করেন চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ‘গহীনের গান’ ছবির মাধ্যমে বড় পর্দায় হাজির হন তিনি। তাঁর বিপরীতে ছিলেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। সেখানে তানজিকার অভিনয় এবং লুক দারুণ প্রশংসিত হয়।
বর্তমানে বেশ বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রি। ‘এটাই তো হওয়ার কথা ছিল’ নামের খণ্ড নাটকে অভিনয় করেছেন তানজিকা। তাঁর বিপরীতে ছিলেন মোশাররফ করিম।
এছাড়াও তৌকির আহমেদের ‘রূপালি জোৎস্না’ ও কামরুজ্জামান রনির পরিচালনায় ‘রূপ’ নামে দু’টি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি।
দেলোয়ার জাহান ঝন্টুর ‘বকুল ফুলের মালা’ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে নিয়মিত হন তিনি।
তাঁর অভিনীত অন্যান্য ছায়াছবিসমুহ - কে, এক অলৌকিক বিকেলের গল্প।
শ্লথ গতিতে এগিয়ে যাওয়া মডেল ও অভিনেত্রি তানজিকার আগামী দিনগুলো হোক আরও সুন্দর আরও মসৃণ।
আজ ৫ মার্চ সুদর্শনা তানজিকার শুভ জন্মদিন।
আজকের এই বিশেষ দিনটিতে এই সেলিব্রিটির জন্য রইল শুভ কামনা।