মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সন্ন্যাসী মন

  • আব্দুল্লাহ আল আমিন মন্ডল
  • ২০২৩-০৮-০১ ১২:১২:৪৭

পশ্চিম আকাশে ডুবুডুবু গোধূলি...
সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির ছোঁপ সমস্ত দেহে
এই বুঝি দুচোখ বেয়ে নেমে আসবে গভীর ঘুম....

বেরসিক মন তখনও....
চাওয়া পাওয়ার হিসেব কষে গানিতিক ধারায়
বন্দী পাখির লৌহ শিকলের ঝনঝনানি শব্দ শুনায়

আবার বিদ্বেষী মন সকল কল্পনা ম্লান করে
মলিনতার স্তূপে নিমজ্জিত হয় নটরাজের সংগ্রহশালায়

তাছাড়া সেই গতিহীন পোড়া মনে
এলোকেশী দমকা ঝড় বহে
যেন রক্তাক্ত জলপক্ষীর আঁকর গড়ে প্রীতিহীন বসতভিটায়....

মনটা সন্ন্যাসীর রূপ নিয়ে 
যাযাবরের মতো পথ চলে এপার থেকে ওপার
পথে পড়ে থাকা বিষমকাঁটার হুল 
আঘাতে আঘাতে নিস্তেজ করে প্রাত থেকে গোধূলি সর্ব বেলায়...

অতঃপর লাল কাপড় মোড়ানো 
ঝাকড়া চুলের সন্ন্যাসী মন
হাত বুলিয়ে মহা জাগরণের গান ধরে...

আবারও দেহে প্রশান্তির স্বাদ জাগে....
আশা নিরাশার বাকুম তুলে 
সন্ন্যাসী মন শান্তির নীড় খুঁজে প্রীতিলতার বৃত্তে...


এ জাতীয় আরো খবর