বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • হারিয়ে গেছে ভালোবাসা
  • ২০২৫-০২-১৬ ০২:১৫:১৮

হারিয়ে গেছে ভালোবাসা 
তিক্ততায় ভরা মন, 
বসন্তেও বিবর্ণ প্রকৃতি
কালো ধোঁয়ায় ঢাকা আবরণ। 

কবিতার মুখে হাসি নেয়
নদী বয়ে চলে বিষন্ন বদনে, 
দুটি শালিক পাশাপাশি করেনা প্রেমালাম
নীরবে খুঁটে খায় জীবনের তাগিদে। 

বাসন্তী সন্ধ্যা ফিকে লাগে 
কোকিলের কুহু তান আসেনা কানে, 
ঝরে গেছে লাল গোলাপ
তুলে দেওয়া হয়না কারো হাতে।
 
বিকল গাড়িতে পুড়ে মরে জ্যান্ত শিশু
অসহায় মা-বাবার হাহাকার, 
স্নেহ ভালোবাসা পুড়ে অঙ্গার 
কীসের পহেলা ফাগুন কীসের বসন্ত বাহার। 

ঝরা পাতার মতো ভালোবাসা দিবস
মিশে গেছে মাটির সাথে, 
 বাজে বিবাগী সানাইয়ের সুর
শুধু বেদনা বিদুর হৃদয়ে। 


এ জাতীয় আরো খবর