সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাজধানীর কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না-ডিমপি কমিশনার

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ২৩:৩৮:৪৭

ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন রাজধানীর কোনো প্রবেশমুখে কাউকে অবস্থান কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।শুক্রবার (২৮ জুলাই) রাতে গণমাধ্যমে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, আমরা কাউকে রাস্তা আটকাতে দেব না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
তিনি আরও জানান, জনদুর্ভোগ হবে এমন কোনো কর্মসূচি কাউকে করতে দেওয়া যাবে না। প্রবেশমুখে অবস্থান নিলে ব্যাপক জনদুর্ভোগ হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানববন্ধনের মতো কর্মসূচি হলেও প্রবেশ পথ সামান্য সময় আটকা থাকলে অনেক গাড়ির জটলা তৈরি হয়। এর ব্যতয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রাজধানীর প্রবেশমুখে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে রাজধানীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশের পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ।

 


এ জাতীয় আরো খবর