সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

দূরপাল্লার বাসের চাপায় কুড়িগ্রামে তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-২৮ ২৩:৩৩:০৭

দূরপাল্লার বাসের চাপায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
শুক্রবার (২৮শে জুলাই) রাতে আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের বাসিন্দা সাগর (২৪), সুমন (২৩) এবং শাহিন (২৫)। এরমধ্যে সুমন মাদ্রাসার ছাত্র, সাগর অটোরিকশা চালক এবং শাহীন কৃষি কাজ করেন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাতে একই মোটরসাইকেলে নাগেশ্বরীর রামখানা থেকে রায়গঞ্জ হয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন সাগর, সুমন ও শাহীন আলম। আন্ধারীঝাড় যাওয়ার আগে ভুরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক আছে।


এ জাতীয় আরো খবর