কবিতা তুমি আমার এই জীবনের কাব্য,
শয়নে-স্বপনে শুধু তোমাকে নিয়েই ভাববো।
তুমি আমার ভালোবাসার লাল গোলাপ,
দিবানিশি তোমার সাথে বকছি কত প্রলাপ।
কাব্য সুধায় ভরে রাখো তুমি ব্যথিত দেহ মন
সুখ-দুঃখের সাথী হয়ে তোমার আগমন।
কবিতা তুমি হেমন্তের শিশির সিক্ত বনানী,
বসন্তের ফুলে ফুলে সজ্জিত রাখি ফুলদানি।
শাওনের বারিধারা মেঘমল্লার চমকিত গান, ,
আমার সবুজ শ্যামল জন্মভূমি সৃষ্টির সেরা দান।
কুয়াশা ঢাকা ভোরে তুমি পথশিশুর কাঁপুনি,
জোছনা রাতে তোমাকে নিয়ে কল্পনার জাল বুনি।
কবিতা তুমি আমার নিঝুম রাতের কাব্য
সারাটি জীবন শুধু তোমাকেই ভাববো।