শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত নারী'সহ ১১ আসামী গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-১১-২৫ ২৩:২১:০৯

মহেশখালী কক্সবাজার ২৫ শে নভেম্বর ২০২৪  
মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গভীর রাতে থানা এলাকা থেকে বিভিন্ন  মামলার পরোয়ানা ভুক্ত নারী'সহ ১১ আসামী'কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। 
মহেশখালী থানা সূত্রে জানা যায়-
মহেশখালী থানার ওসি(তদন্ত), পুলিশ পরিদর্শক  মোঃ তাজ উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই মোশারফ হোসেন,এএসআই লিংকন,এএসআই এমদাদ, এএসআই আল আমিন,এএসআই রাসেল,এএসআই শিবল  (মহেশখালী থানার অভিযান টিম) থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ০৭টি জিআর পরোয়ানা ভুক্ত ০৫ জন আসামী ও ০৬টি সিআর পরোয়ানা ভুক্ত ০৬জন আসামী সহ মোট ১১জনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-কালারমারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বকসু মিয়ার পুত্র জিআর পরোয়ানা ভুক্ত আসামী শামসুল আলম। আধারঘোনা এলাকার মোঃ আলীর পুত্র 
মোহাম্মদ উল্লাহ। কুতুবজোম ইউনিয়নের তাজিয়া কাটা এলাকার মৃত নেছার এর পুত্র এরশাদ উল্লাহ(৩৫)। আবু শামার পুত্র  মোঃ সোনা মিয়া(৫৭)। বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিডেইল এলাকার মৃত বশির আহমদ এর পুত্র 
জাফর আলম।
সিআর ০৬টি পরোয়ানা ভুক্ত আসামী- বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিডেইর এলাকার ফরিদুল আলমের স্ত্রী মাসুকা বেগম,জাফর আলমের স্ত্রী রাহেনা বেগম, মৃত বাচা মিয়ার পুত্র 
জাফর আলম ও  ফরিদুল আলম,মৃত ঠান্ডা মিযার পুত্র সোলাইমান ও জমির উদ্দিন প্রঃ কালা বাশি'কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়-
মহেশখালী থানা পুলিশের চলমান ধারাবাহিক  বিশেষ অভিযানে থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এস আই  ফরাজুল ইসলাম,এস আই মহসীন চৌধুরী  (পিপিএম),এস আই মুজিবুর রহমান,এসআই মহিউদ্দিন,এএস আই লিংকন সঙ্গীয় ফোর্সের নিয়মিত অভিযানে একেকজন ,দাগী সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় অনেক চিহ্নিত অপরাধীরা গা'ঢাকা দিয়েছে।
মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত এস আই মহসীন চৌধুরী  (পিপিএম) সাজাপ্রাপ্ত,ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীদের আতঙ্কের নাম হয়ে উঠেছে। তার ভয়ে গ্রেপ্তার এড়াতে অনেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করতে দেখা যায়। 
সাজাপ্রাপ্ত আসামী এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে চলে যায়। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক  বিশেষ অভিযান চলমান থাকবে।

 


এ জাতীয় আরো খবর