চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রস্তুতি ওয়ার্কশপ শেষ হয়েছে। শনিবার(৯নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ স্কাউট ভবনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্কাউট সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদ। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিয়ভাবে আমাদের যে দায়বন্ধতা থাকে, সেগুলো পালনে যেসব গুনাবলি থাকা প্রয়োজন তা একজন স্কাউট অর্জন করে। তাই জীবন গড়ার আন্দোলন হলো স্কাউটিং।
সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, সহকারি লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমান,শিক্ষার্থী গোলাম রাইসা তানজিম, রৌশনী জাহানসহ অনান্যরা। ওয়ার্কশপে জেলার ১০০ জন স্কাউট সদস্য অংশ গ্রহণ করেন।