কুয়াশা হৃদয়-
ভোরের আলোটুকু পায় না;
পায় না সোনা রোদে চকচকে শিউলি সময়,
নেতিয়ে পড়া সূর্য-বিকেল হুমড়ি খায় গোধুলি ছায়ায়,
উড়ে যায় পাখির দল অস্পষ্ট দৃষ্টির সীমায়
আমার দেখা না দেখায় পার্থক্য থাকে না,
চিনতে পারি না কোনটা বাদুড় আর
কোনটা বলাকার ঝাঁক।