শনিবার, মার্চ ৭, ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে নিসচা দিনাজপুর জেলা শাখা পালন করলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪

  • হারুন উর রশীদ
  • ২০২৪-১০-২৩ ০৯:৪৮:৫৭

নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখা পালন করলো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪।মঙ্গলবার সকাল ১০ টায় ঈদগা বালিকা উচ্চবিদ্যালয়ে পেশাদার গাড়ি চালকদের সাথে একটি সেমিনারে অংশ নেয় নিসচা দিনাজপুর। গত এক বছরে জেলায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন নিসচা। নিসচা জেলা শাখার জরিপে দেখা যায় এক বছরে ৮৬ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় ৮৮জন। চালকদের মৃতের সংখ্যা ও কম নয়। নিসচা দিনাজপুর জেলা  চালকদের প্রতি আহ্বান জানান সড়ক আইন ২০১৮ মেনে চলার জন্য।অনতত নিজেকে, নিজের পরিবারের কথা চিন্তা করে আইন মেনে গাড়ি চালানোর জন্য।
দুপুর ২ টায়, দিনাজপুর জিলা স্কুলে আয়োজিত শিক্ষার্থীদের সচেতনতা মুলক অনুষ্ঠানে নিসচা দিনাজপুর জেলা শাখা তাদের মাঝে লিফলেট ও ভিডিও চিত্র তুলে ধরেন। উল্লেখ্য যে, ২০২৪ সালেই একি স্কুলের দুজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যান। সড়কে চলাচলের সময় অবশ্যই সাবধানে চলতে হবে, ডান দিকে চলতে হবে, রাস্তা পারাপারের সময় ডান বাম দেখে পার হতে হবে ইত্যাদি বিষয় তুলে ধরেন নিসচা দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক। 
বেলা ৫ টায় একটি শোভাযাত্রা বের করে নিসচা দিনাজপুর জেলা শাখা। রেলীটি লিলি মোড় থেকে বড় মাঠে গিয়ে শেষ হয়। এরপর রাত ৭ টা থেকে ৯ টা পর্যন্ত নিসচা কর্মীগন হাসপাতাল মোড়ে পথসভা এবং জনসচেতনতা সৃষ্টির জন্য Road Trafficking করেন। পরিশেষে নিসচা দিনাজপুর জেলা শাখার সভাপতি জনাব এরশাদুজ্জামান মোল্লার নেতৃত্বে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফেরাত কামনা, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু কামনা এবং সকলের নিজ নিজ সক্রিয় ভুমিকা পালনের মাধ্যমে সড়ক হবে নিরাপদ এই আশা ব্যক্ত করে দিন ব্যাপী কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করা হয়। 

 


এ জাতীয় আরো খবর