বুধবার, আগস্ট ২৬, ২০২৬

পূজায় যানজট নিয়ন্ত্রণে নিসচা বরিশাল জেলা কমিটি

  • যোবায়ের চৌধুরী
  • ২০২৪-১০-১০ ২২:৩৯:৩৮

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। পূজা উপলক্ষে বরিশাল নগরীতে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেড়েছে যান বাহনের চাপ।
মন্দির গামী ভক্ত ও দর্শনার্থীদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চত করতে সড়কে যানজট নিরসনে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সদস্যরা। 
নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস,এম আজাদ হোসেন এর নির্দেশে ১০ অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধা থেকে রাত ১০ টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজা মন্ডবের  সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের দ্বায়িত্ব পালন করেছে সেচ্ছাসেবী এই সংগঠন। 
বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি ট্রাফিক বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সদর রোড, ফলপট্টি, বিএমপি কলেজসহ বিভিন্ন স্থানে নিসচার একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
যানজট নিরসনের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিসচা বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক মো: রুহুল, জুবায়ের ইসলাম চৌধুরী, মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন, মো: শহীদুল ইসলাম শহীদ, মো: শাহীন খান, পুলিশের টিএসআই মো: আসলাম মিয়া, এটিএসআই শচীন ঘোস, কনস্টেবল মো: সরোয়ার হোসেনসহ অন্যান্যরা।


এ জাতীয় আরো খবর