বুধবার, আগস্ট ২৬, ২০২৬

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি প্রেরণ

  • মাসুদুর রহমান মাসুদ
  • ২০২৬-০৮-২৬ ১৩:৫৫:৪২

পীরগঞ্জ উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী এমপিও ভুক্ত  শিক্ষাপ্রতিষ্ঠান পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। শতবর্ষ ধরে অভিজ্ঞ  শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত এই  শিক্ষা প্রতিষ্ঠান, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে যার বেশিরভাগ ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশের বড় -বড় পদে আসীন হয়ে দেশ সেবায় ব্রত  রয়েছেন।  স্থানীয় মাননীয় সংসদ  সদস্য জাহিদুর রহমান জাহিদ, এই প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য  আবেদন করলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভবতা যাচাই ও  প্রতিষ্ঠানটির জাতীয়করণের লক্ষ্যে চিঠি   প্রেরণ করে।এই খবর পেয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক,ছাত্র-ছাত্রী এলাকাবাসির মধ্যে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটি  জাতীয়করণ হলে শিক্ষার মান  উন্নন সহ, এলাকায় শিক্ষার আরোও  একটি উজ্জল দিগন্ত উন্মোচিত হবে। 

 


এ জাতীয় আরো খবর