সাতক্ষীরা : : বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বি আর টি এ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ জমির হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিএম মোঃ আবুল হাশেম,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সাধু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল সিয়াম প্রমূখ। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন
আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান, রঘুনাথ খাঁ প্রমূখ। এসময় বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত আহত ২৭ টি পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরার কর্মকর্তা ও সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবার বর্গরা উপস্থিত ছিলেন।