মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপঃ শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১০-০৩ ১১:৩৪:৩৯

আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। এর ফলে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে।  সেই সাথে  উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৩রা অক্টোবর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্খান করছে। সেই সাথে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী সেঃ হ্রাস পেতে পারে। এছাড়াও পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে  পারে বলেও জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।


এ জাতীয় আরো খবর