চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গণ কবলিত ২৬৫টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়র্তা (জিআর) ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) দুপুর ১টার দিকে ইউপি ভবন সংলগ্ন হাসানপুর লক্ষীপুর পাঁকা উচ্চ বিদ্যালয় মাঠে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক আব ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় জেলা প্রশাসক বলেন, নদী ভাঙ্গণ রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদ্মার উভয়তীর সংরক্ষনে স্থায়ীূ বাঁধ নির্মাণের পাশ্পাাশি পদ্মা ব্যারেজ নির্মাণেও সরকারের পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গণ রোধ করে বিভিন্ন স্থাপনা ও জমি ভাঙ্গণের হাত থেকে রক্ষা পাবে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সহ সংম্লিস্ট ব্যাক্তিবর্গ।