সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

হালিশহর ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৯-১৫ ১৯:১২:৪০

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেলার উদ্বোধন করেন কলেজ  পরিচালনা পর্ষদের  সভাপতি ও আর্টিলারি সেন্টার ও স্কুলের  কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এএনএম মনজুরুল হক মজুমদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল।   অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন অত্র  অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়াসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ। বিজ্ঞান মেলার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন  প্রভাষক  মোঃ মাজহারুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আগত অতিথিবৃন্দ বিজ্ঞান মেলা পরিদর্শন করেন। 

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পাশাপাশি গানার্স ইংলিশ স্কুল, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, সিলভার বেলস গার্লস হাই স্কুল, ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ, শহীদ লেঃ জি এম মুশফিক বীর উত্তম উচ্চ বিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, ডিউপয়েন্ট স্কুল, এসওএস শিশুপল্লী, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পিএইচ আমিন একাডেমি সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট নিয়ে এই উৎসবে যোগদান করে। ক-গ্রুপ: ইলেক্ট্রন (৩য়-৫ম), খ-গ্রুপ: প্রোটন (৬ষ্ঠ-৮ম) এবং গ-গ্রুপ: নিউট্রন (৯ম-১২শ) তিনটি গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নির্বাচিত ৩০০টি প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। বিজ্ঞান মেলায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ড. মোঃ আশরাফ আলী,      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভুঁইয়া।   বিচারকমণ্ডলী  প্রতিটি প্রজেক্ট পরিদর্শন করেন এবং প্রতি গ্রুপ থেকে শ্রেষ্ঠ ৫টি প্রজেক্ট নির্বাচন করেন।  বিজ্ঞান মেলার পরিদর্শনের পর অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু হয়। এই পর্বে প্রজেক্ট উপস্থাপনকারী শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে এই কুইজ পর্বে অংশগ্রহণ করে। চমৎকার এই আয়োজন শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞান-বিজ্ঞানের নতুন আবিষ্কারকে জানা ও বিজ্ঞান মনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার নির্দেশনা দেন। এই আয়োজনে প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। স্বনামধন্য বিভিন্ন প্রেসও এ আয়োজনে অংশগ্রহণ করে।


এ জাতীয় আরো খবর