মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আব্দুস সাত্তার,
  • ২০২৪-০৮-৩০ ২০:২৬:৫১

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট) সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার গালা গ্রামে মূলত: বীরমুক্তিযোদ্ধা রয়েছেন ৩-৪ জন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন। তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। 
এছাড়া বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

 


এ জাতীয় আরো খবর