মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা জবদুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-৩০ ২০:২৩:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের (বর্তমান-শিবগঞ্জ পৌর নরোত্তমপুর সেলিমাবাদ) বীর মুক্তিযোদ্ধা জবদুল হক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি অইন্না ইলাহি রাজিউন)।  গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার(৩০ আগষ্ট) সকালে শিবগঞ্জ পৌর সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে  নামাজে জানাজার পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে  অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ,শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম সহ অনান্য মুক্তিযোদ্ধা ও  গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর