মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কুয়েট আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর সার্বিক নিরাপত্তা গ্রহনের আবেদন মাদক মুক্ত কুয়েট আইটি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৮-২২ ২৩:৫৮:১৪

ফুুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) দিনে দিনে আইটি পার্কে মাদক সেবনকারীর  সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিকার ও কুয়েট আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর সার্বিক নিরাপত্তা গ্রহনের আবেদন জানিয়ে গত ১৪ আগষ্ট ঢাকা  বাংলাদেশ হাই- টেক পার্ক অথরিটি ব্যবস্থাপনা পরিচালক এর নিকট  উক্ত পার্ক এর  বিনোয়াগকারীরা   লিখিত অভিযোগ দিয়েছেন , অভিযোগ সুত্রে জানা যায়   শহর, উপশহর, গ্রাম- গঞ্জে হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। বেশির ভাগ বিত্তবানশালী পরিবারের  বখাটে তরুণরা মাদক সেবনে বেশি আসক্ত। সেই সাথে মধ্যবৃত্ত ও নি¤œবিত্ত পরিবারের  সন্তানেরাও মাদক গ্রহণে জড়িয়ে পড়েছে। স্থানীয় মাদকসেবীরা কুয়েট আইটি পার্ককে মাদক গ্রহণ এর জন্য আদর্শ জায়গা হিসেবে বেছে নিয়েছে, তার কারন কুয়েট আইটি পার্ক এ ডিজিটাল বীজ নামে একটি কোম্পানি আছে উক্ত কোম্পানির মালিক মোঃ মেহেদী হাসান প্রিন্স যিনি কুয়েট আইটি পার্ককে মাদক সেবীদের মাদক গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে এবং নিজে ও একজন মাদক সেবি, বিভিন্ন নেতা কর্মীর সহযোগিতায় কুয়েট আইটি পার্কে মাদক সেবন, গ্রহণ এবং বিক্রয় করে থাকে।  অন্যান্য কোম্পানির কর্মকর্তারা নিরুপাই, মাদক গ্রহণকারীদের জন্য ঠিক মত অফিস করতে পারে না, মাদক সেবিদের কিছু বলতে গেলে, নানা বিষয়ে হুমকি দিয়ে থাকে, কুয়েট আইটি পার্কের দ্বায়িত্বে থাকা কর্মকর্তাদের চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি পর্যন্ত মাদক সেবিরা দিয়েছে তার সঠিক প্রমান পাওয়া গেছে। এছাড়া আওয়ামীলিগের নেতাকর্মী মাদকসেবীদের শক্তির বলে কুয়েট আইটি পার্কের দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। অতিদ্রত এ ব্যাপারে কুয়েট কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট মহলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন। 

 


এ জাতীয় আরো খবর