সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৬-১১-২৩ ১১:৫৮:৪৪

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৪ সালের ২৩ নভেম্বর, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রয়াত এই চিত্রপরিচালকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
শাহ আলম মণ্ডল চলচ্চিত্রের সাথে জড়িত হন ২০১১ সালে, খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে। তিনি প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ চলচ্চিত্রে। এরপর সহকারী হিসেবে আরও কাজ করেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন এবং এফআই মানিকের সঙ্গে। বেশকিছু হিট সুপারহিট চলচ্চিত্রের  সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর আত্মপ্রকাশ করেন একক পরিচালক হিসেবে।
তার প্রথম পরিচালিত চলচ্চিত্র 'সীমাহীন ভালবাসা' মুক্তিপায় ২০১৫ সালে। এই চলচ্চিত্রের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে পরী মনির অভিষেক হয়। 
'সীমাহীন ভালবাসা' চলচ্চিত্রটি যেমন ব্যবসা করে তেমনি  প্রশংসিতও হয়। শাহ আলম মণ্ডল আরও তিনটি চলচ্চিত্র পরিচালনা করেন- আপন মানুষ (২০১৭), ডনগিরি (২০১৯) ও লকডাউন লাভ স্টোরি (২০২২) নামে। 
উদীয়মান এই তরুণ চলচ্চিত্র নির্মাতা লিভারের গুরুতর সমস্যার কারণে প্রচুর রক্তক্ষরণে ভুগছিলেন। খুবই কম বয়সে মৃত্যুবরণ করা চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল
তার জন্মস্থান রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুরে সমাহিত হয়েছেন।

 


এ জাতীয় আরো খবর