বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে আ’লীগ নেতা আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৮-১০ ২৩:০১:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে রাজশাহীর গোদাগাড়ী পৌর ৯ নং ওয়ার্ড শাখা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে আটক করেছে বিজিবি। তিনি গোদাগাড়ীর সুলতানগঞ্জ জাহানাবাদ  এলাকার মৃত সায়েদ আলীর ছেলে। শনিবার(১০ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তাকে আর্ন্তজাতিক মেইন সীমান্ত পিলার ১৮৬ এর নিকট থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে জব্দ হয় নগদ সাড়ে ১৮হাজার টাকা,ডেবিট কার্ড ও মোবাইল ফোন।
বিজিবি জানায়, জিজ্ঞাসবাদে জানা গেছে,গত ৫ আগষ্ট থেকে তিনি বোনের  বাড়িতে লুকিয়ে ছিলেন। ভারতে গা ঢাকা দেবার জন্য তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিলেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন(৫৯) বিজিবি অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় আটক ব্যাক্তিতে আলামতসহ হস্তান্তর ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।


এ জাতীয় আরো খবর