আমিও বুকে দুঃখ চেপে চলতে জানি, জগৎ জুড়া মিথ্যার মাঝে তোমাকেই সত্য মানি। মাঝে মাঝে ছাই চাপা আগুন ঝলসে ওঠে, মরুর মাঝেও সুগন্ধি ফুল উঠে ফুটে। তবুও আমি হাতের মুঠোয় জীবন নিয়ে পথ চলি, মিথ্যাকে পাশ কাটিয়ে সদা আমি সত্য বলি।