রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আযোজিত রচনা প্রতিযোগীতায় জেলা ও জাতীয় পর্যায়ে ‘গ” গ্রুপে প্রথম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৭-১৯ ১৩:৪২:৩৯

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আযোজিত রচনা প্রতিযোগীতায় জেলা ও জাতীয় পর্যায়ে ‘গ” গ্রুপে প্রথম স্থান অধিকার করেন নির্ভীক পাল  চৌধুরী, স্নাতক সম্মান ৩য় বর্ষ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় তিনি ১৪/০৭/২০২৪ ইং তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব আসাদুজ্জামান খান এর নিকট হতে পুরস্কার হিসেবে নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট গ্রহণ করেন। রচনা প্রতিযোগীতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় তিনি ১৮/০৭/২০২৪ ইং তারিখ জনাব মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর নিকট হতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অন্যান্য শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করেন।

 


এ জাতীয় আরো খবর